বিমানবন্দরে ফ্রি টেলিফোন বুথ

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:১৮  
বিনামূল্যে টেলিফোন সুবিধা চালু করা হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে বিদেশি পর্যটক কিংবা প্রবাসী, যে কেউই বিমানবন্দরে নেমে কোনও ফি পরিশোধ ছাড়াই প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও যাত্রীবান্ধব করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে বিমানবন্দরে ফ্রি টেলিফোন বুথ বসিয়েছে বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন। ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এ টেলিফোন বুথটি। বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ।